স্কুলছাত্রকে নিজ বাসার সামনে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১২:৪০ পিএম

বগুড়া সদরে নিজ বাসার সামনে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের উত্তর গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রবিউল ইসলাম (১৫) ওই এলাকার নওশাদ আলীর ছেলে ও বগুড়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া। 

স্থানীয়দের বরাতে তিনি জানান, রাতে নওশাদ তার বাসায় ফিরছিল। বাসার কাছাকাছি এলে কয়েকজন যুবক তাকে ধাওয়া করে উপর্যুপরি ছুরিকাঘাত করে। 

আরও পড়ুন: বিমানবন্দরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

এসময় নওশাদ নিজেকে বাঁচাতে দৌড়ে তার বাসার সামনে গিয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পরিদর্শক সুজন মিয়া জানান, ঘটনাস্থল ঘিরে পুলিশের অভিযান চলছে। এখনও খুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি। দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে।


একাত্তর/এসজে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর