কাপ্তাই হ্রদে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৯:১১ পিএম

রাঙ্গামাটির লংগদুর কাপ্তাই হ্রদের বালুভর্তি বোট ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পানিতে তলিয়ে যাওয়ার ৩৬ ঘণ্টা পর নিখোঁজ কলেজ শিক্ষার্থী রিটনের মরদেহ জেলেদের জালের সাথে উঠে আসে এবং ৪০ ঘণ্টা পর কাট্টলী বিল থেকে শিক্ষার্থী এলিনা চাকমার মরদেহ হ্রদে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে। 

প্রত্যক্ষদর্শীরা জানা, শনিবার (৫ নভেম্বর) রাত ২টার দিকে কাপ্তাই হ্রদে জেলেরা জাল ফেললে জাল টানার পর জালের সাথে উঠে আসে নিখোঁজ শিক্ষার্থী রিটন চাকমার মরদেহ। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে। 

অন্যদিকে, দুর্ঘটনার ৪০ ঘণ্টা পর রোববার (৬ নভেম্বর) ভোরে কাট্টলী বিল এলাকা থেকে নিখোঁজ শিক্ষার্থী ইলিনা চাকমার মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে। 

উল্লেখ্য, শুক্রবার (৪ নভেম্বর) কাট্টলী বিল এলাকায় বালুবোঝাই ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় সাতজন আহত হয় এবং দুইজন নিখোঁজ হয়। দুর্ঘটনার পর থেকে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করেন। 

লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, নিখোঁজের পর থেকে পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকে। 

পরে শনিবার মধ্যরাতে নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ জেলেদের জালে উঠে আসে। অপর একজনের মরদেহ আজ সকালে হ্রদে ভাসমান অবস্থায় উদ্ধার হয়।


একাত্তর/এসজে

রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি এবং অবমুক্ত করা পোনার স্বাভাবিক বিস্তার নিশ্চিত করতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে করেছে জেলা প্রশাসন। মা মাছের ডিম ছাড়ার মৌসুম শুরু হওয়ায় এক মে মধ্যরাত থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর