কাপ্তাই হ্রদে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পিএম

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে করেছে জেলা প্রশাসন। মা মাছের ডিম ছাড়ার মৌসুম শুরু হওয়ায় এক মে মধ্যরাত থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার বন্ধ করে হ্রদের মাছের পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে রাঙ্গামাটি শহরে মাইকিং করে মাছ শিকারের নিষেধাজ্ঞার কথা প্রচার করা হয়। 

রাঙ্গামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ জানান, হ্রদে রুই জাতীয় মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন ও বিকাশের স্বার্থে তিন মাসের নিষেধাজ্ঞা  জারি করা হয়েছে। 

তিনি বলেন, এই সময় থেকে কাপ্তাই হ্রদের মাছ পরিবহন ও বাজারজাতকরণও নিষিদ্ধ থাকবে। হ্রদে রুই জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের বৃদ্ধি ও  মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়।

হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞাকালীন প্রায় ২০ হাজার জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়ে থাকে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর