কলাপাড়ায় বেড়িবাঁধ ধসে আতঙ্কে ছয় গ্রামের মানুষ

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১০:৫৪ এএম

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ৪৬নং পোল্ডারের জালালপুর গ্রামের বেড়ীবাঁধ ধ্বসে পড়েছে। 

রোববার (৬ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে আন্ধারমানিক নদীর জোয়ারের স্রোতে রিভারসাইডের অন্তত ৩০ মিটার বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে যায়। 

এতে হুমকিতে পড়েছে ছয়টি গ্রামের মানুষ। নদীর পানিতে ডুবে যাওয়ায় হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রায় ৫০০ একর আমন ফসলের ক্ষেত।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে জোয়ার শুরু হলে হঠাৎ স্রোতে বাঁধের ধ্বস শুরু হয়। চোখের সামনে বড় বড় মাটির খণ্ড নিয়ে বাঁধ নদীতে বিলীন হতে থাকে। 

এতে আতংক ছড়িয়ে পড়ে বাঁধ সংলগ্ন জালালপুর, খ্রিষ্টান পাড়া সদর পুর, দড়িয়াপুর, আক্কেলপুর ও হলদিবাড়িয়া গ্রামের মানুষের মধ্যে। 

নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবু্ল মিয়া জানান, সম্প্রতি এ বাঁধ সংস্কার করা হয়েছিলো। কিন্তু এখন যে কোন মুহূর্তে পুরো বাঁধ ভেঙ্গে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন: ওজোপাডিকো প্রকৌশলীকে মারধরের অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা যায়, এ বছরের জুন মাসে ২৪৫ মিটার বাঁধ মেরামত করা হয়েছিলো। এরমধ্যে ১০০ মিটার বাঁধে বালু-সিমেন্ট ভর্তি বস্তা ফেলা হয়। 

পানি উন্নয়ন বোর্ডের এস ও মিজানুর রহমান জানান, নদীর পানির স্রোতে বাঁধের নিচ দিয়ে পানি প্রবেশ করায় বাঁধ ধ্বসে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর