ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৮:৩৪ পিএম

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কক্সবাজারে ছাদ থেকে পড়ে মুসা (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের তারাবনিয়াছড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দীন সিকদার।

তিনি জানান, ফুটবল বিশ্বকাপ সামনে রেখে পতাকা কিনে আনে মুসা। বিকেলে পরিবারের সবাই যখন ঘুমাচ্ছিলেন তখন মুসা পতাকা টাঙাতে গিয়ে তিন তলার ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মুছাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শেরপুরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।


একাত্তর/আরএ

একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
ফুটবলের প্রতি ভালোবাসা কখনো কখনো সব কিছুকে ছাপিয়ে যায়। তেমনই এক ব্যতিক্রমী ফুটবলভক্ত রিকশাচালক আলমগীর।
দ্য গ্রেটেস্ট শো অন আর্থকে সামনে রেখে ঢাক-ঢোল ও বাদ্য-বাজনার তালে বিশ্বকাপের আগমনী বার্তা দিতে সিরাজগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার থেকে উত্তর আমেরিকার মাটিতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের গ্রেটেস্ট শো অন আর্থ। আর বিশ্বমঞ্চে বল গড়ানোর আগেই ওপার বাংলার মতো এপার বাংলাতেও শুরু হয়ে গেছে ফুটবলপ্রেমীদের চেনা উন্মাদনা। তবে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর