পিকআপের ধাক্কায় অটোভ্যানে থাকা নারী নিহত

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০৭:০৯ পিএম

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পিকআপের ধাক্কায় লোপা খাতুন (৪০) নামের এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। তিনি নন্দীগ্রাম পৌর এলাকার মাঝ গ্রামের ফিরোজ আল মামুনের স্ত্রী।

রোববার (১৩ নভেম্বর) দিবাগত রাতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পিকআপের ধাক্কায় লোপা খাতুন (৪০) নামের এক অটোভ্যান যাত্রীর নিহত হয়েছেন। তিনি নন্দীগ্রাম পৌর এলাকার মাঝ গ্রামের ফিরোজ আল মামুনের স্ত্রী।

রোববার দিবাগত রাতে উপজেলার কাথম-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের দলগাছা মাদ্রাসা সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত লোপা নন্দীগ্রাম থেকে অটোভ্যানযোগে তার বাবার বাড়ি উপজেলার ভাটরা গ্রামের উদ্দেশ্যে রওনা হন।  অটোভ্যানটি দলগাছা মাদ্রাসা সংলগ্ন এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানে ধাক্কা দেয়।

এতে লোপা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: তিতাসের অভিযানে সাড়ে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


একাত্তর/আরএ

বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ডিজিটাল লেনদেনের সার্বজনীন প্রসার ও সবাইকে এ ব্যবস্থার আওতায় আনতেই ‘বাংলা কিউআর’ চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই প্রক্রিয়ায় কোনো অতিরিক্ত সার্ভিস চার্জ বা...
ফেনী জেলায় দিনব্যাপী একাধিক কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প উদ্বোধনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্লাইদুবাইয়ের একটি বিমানে মাঝআকাশে সহ-পাইলটের সম্ভাব্য নাশকতা ও হামলার চেষ্টা নস্যাৎ করে ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন এক বীর ভারতীয় বিমানচালক। তার নাম ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। দুবাই থেকে...
ভারতের গুয়াহাটিতে শুধু একটি ক্রিকেট ম্যাচ হয়নি, হয়েছে রানের তাণ্ডবলীলা আর রেকর্ডের মহাপ্রলয়! ক্রিকইনফোর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে রানের ঝড়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর