শরণখোলায় নদী শাসনের দাবি এলাকাবাসীর

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০১:১৩ পিএম

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নদী শাসনের দাবিতে মানববন্ধন করেছে সিডর বিধ্বস্ত এলাকাটির সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গাবতলা বেড়িবাঁধের ওপর ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের আয়োজন করে স্থানীয় নদী শাসন কমিটি। এতে সভাপতিত্ব করেন ওই কমিটির আহবায়ক আসাদুজ্জামান মিলন।

মানববন্ধনে বক্তারা বলেন, শরণখোলা ৩৫/১ পোল্ডারের সদ্য নির্মিত বেড়িবাঁধের বিভিন্ন জায়গায় ফাঁটল, বাধের ব্লক ধসে গেছে। নদী শাসন না করেই বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে।  

এসময় বক্তারা বেড়িবাঁধ নির্মাণে সংশ্লিষ্টদের অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনেন। একই সঙ্গে দ্রুত নদী শাসন করে নির্মিত বাঁধটি রক্ষার দাবি জানান। পরে সিডরে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: তমব্রু সীমান্তে সংঘর্ষে সামরিক কর্মকর্তা নিহত: আইএসপিআর

মানববন্ধনে সিয়াম মাহমুদের সঞ্চালনায় বক্তৃতা করেন- স্থানীয় উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত, ভাইস- চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী শিকদার, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম খান, ইমরান হোসেন রাজিব, ইউপি সদস্য জাকির হোসেন, রিয়াদুল, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 

উল্লেখ্য, ২০০৭ সালের সিডরের তাণ্ডবে সাউথখালীতে প্রায় এক হাজার মানুষ মারা যায়। তার মধ্যে প্রায় তিন শতাধিক শিশু ছিল। 


একাত্তর/এসি

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর