বিয়েবাড়িতে রান্না করার সময় বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০৪:৩৬ পিএম

নওগাঁর রাণীনগরে বিয়ে বাড়িতে রান্না করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে গাজী প্রামানিক (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে উপজেলার মিরাট ইউপির চরকানাই গ্রামে এ ঘটনাটি ঘটে। 

নিহত গাজী প্রামানিক চরকানাই গ্রামের ছলিম প্রামানিকের ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, মঙ্গলবার সকাল অনুমানিক ৮ টার দিকে ওই গ্রামে এক বিয়ে বাড়িতে রান্নার কাজ করছিল গাজী প্রামানিক। রান্নার করার সময় বিদ্যুতের তারের সাথে স্পর্শ লেগে বিদ্যুৎপৃষ্টে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়। এরপর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কৃষক গাজীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপঘাতে মৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/এআর

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে সরকার তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে।
হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসের খাদ্য কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর