কক্সবাজার জেলা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবী সমিতির

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১১:০৬ পিএম

কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী সমিতি। তাদের দাবি, বিচারিক কার্যক্রমে অনিয়ম, আইনজীবিদের সঙ্গে অসদ আচরণ ও নাজেহালের প্রতিবাদে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) কক্সবাজার জেলা আইনজীবি সমিতির বিশেষ সাধারণ সভায় সভার সম্মতিতে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সমিতির সভাপতি অ্যাড. ইকবালুর রশীদ আমিন সোহেল। 

তিনি জানান, সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২৭ নভেম্বর) থেকে জেলা জজ আদালতে বিচারিক কার্যক্রমে কোন আইনজীবি অংশ নেবে না।

এর আগে বিষয়টি নিয়ে জেলা জজ মোহাম্মদ ইসমাইলের সঙ্গে আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা কথা বলেছেন। তারপরও ঘটনার পুনরাবৃত্তি ঘটনায় আইনজীবিরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। 

আরও পড়ুন: দুই হাতের কবজি কেটে নিয়ে দুর্বৃত্তদের উল্লাস

জেলা জজ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানান অ্যাড. ইকবালুর রশীদ আমিন সোহেল।


একাত্তর/এসি

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর