সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারি আলফা মাদকসহ গ্রেপ্তার

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১১:১৭ পিএম

সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারি আল ফেরদৌস আলফাকে ৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার ভোররাতে শহরের বাইপাস সড়কের কাশেমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মানবপাচার ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক আল ফেরদৌস আলফা (৫০) দেবহাটা উপজেলার উত্তর কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে।

জানা যায়, কুলি থেকে কোটিপতি বনে যাওয়া শীর্ষ চোরাকারবারি আলফা দীর্ঘ দিন ধরে বীর দর্পে চোরাচালান ব্যবসা চালিয়ে যাচ্ছেন। রয়েছে তার বিশাল চোরাকারবারি সিন্ডিকেট। বিগত ওয়ান ইলেভেনের সময় যৌথবাহিনীর হাতে আলফা মাদকসহ গ্রেপ্তার হন। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলায় তার সাত বছর সাজাও হয়। এরপর বিগত ২০১৯ সালের ডিসেম্বরে চোরাচালান মামলায় আলফা ও তার সহোদর আব্দুল আলীমকে গ্রেপ্তার করে জেলে পাঠায় পুলিশ। তার বিরুদ্ধে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মানবপাচারের মামলাও রয়েছে। 

সরকারদলীয় জেলার শীর্ষ এক নেতার আশীর্বাদ পুষ্ট হয়ে আলফা কাউকে পরোয়া করেন না বলেও প্রচার রয়েছে। 

আরও পড়ুন: মেক্সিকোর সঙ্গে ম্যাচকে ফাইনাল হিসাবে দেখছে আর্জেন্টিনা

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান জানান, আলফা একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি। শহরের বাইপাস সড়কের কাশেমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। 

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত জানান, গ্রেপ্তারকৃত আলফার বিরুদ্ধে মানব পাচার, মাদক ও বিশেষ ক্ষমতা আইনের একাধিক মামলা রয়েছে।


একাত্তর/আরবিএস  

নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের ঘটনার পর আদাবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই এবং কাজের অগ্রগতি জানতে রাজধানীর ছয়টি ছাপাখানায় (প্রিন্টিং প্রেস) আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর