বিএনপি’র সমাবেশে যাবার পথে হামলার শিকার সাবেক এমপির মৃত্যু

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১২:৩৮ পিএম

বরিশালে বিএনপি’র সমাবেশে যাবার পথে হামলার শিকার পটুয়াখালী- ৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও গলাচিপা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান খান (৭০) মারা গেছেন।

সোমবার (২৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে তিনি রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপি’র সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি  এবং পরিবারের সদস্যরা।

দলটির পক্ষ থেকে বলা হয়, গত ছয় নভেম্বর বরিশালে অনুষ্ঠিত বিএনপি’র বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে পাঁচ নভেম্বর বাড়ি থেতে বের হন শাহজাহান খান। রাতে মোটরসাইকেলে করে যাওয়ার পথে পটুয়াখালীর বদরপুর এলাকায় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।  

শাহজাহানের পরিবারের দাবি, ওই হামলায় তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

আরও পড়ুন: ব্রাজিলকে আবারো কঠিন সময় দিতে প্রস্তুত সুইসরা

এদিকে, শাহজাহান খানের মৃত্যুতে পটুয়াখালীতে নেতাকর্মীদের মধ্যে শোক বিরাজ করছে। একটি সূত্র জানিয়েছে, তার মরদেহ দেখতে ইতিমধ্যে ওই হাসপাতালে দিকে রওনা হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিএনপির সূত্র জানিয়েছে, সোমবার বাদ জোহর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোহাম্মদ শাহজাহান খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,  ১৯৯৬ সনের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ  নির্বাচনে পটুয়াখালী-৩ আসন (গলাচিপা-দশমিনা)  থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।  যদিও বিতর্কিত ওই নির্বাচনে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগসহ বেশ কিছু রাজনৈতিক দল অংশ নেয়নি।  ওই নির্বাচনে ৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াসহ বিএনপি ২৭৮টি আসন লাভ করে। 


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর