কুয়াকাটায় হোটেলে ৩৪ লিটার মদসহ নারী গ্রেপ্তার

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০১:৪২ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩৪ লিটার চোলাই মদসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৭ নভেম্বর) রাতে কুয়াকাটার আবাসিক হোটেল রাখাইন ইনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত হেমাতি রাখাইন (৪১) কুয়াকাটা পৌর শহরের ৭ নং ওয়ার্ড কেরানিপাড়ার বাসিন্দা।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, গোপন খবরের ভিত্তিতে রাতে কুয়াকাটার আবাসিক হোটেল রাখাইন ইনে অভিযান চালায় পুলিশ। এসময় হোটেলের ১০৪ নং কক্ষ থেকে ৩৪ লিটার চোলাই মদসহ হেমাতিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ৬৮ হাজার টাকা। 

আরও পড়ুন: মৎস্য খাদ্য বহনকারী গাড়িতে ৪৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

হেমাতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার (২৮ নভেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।


একাত্তর/জো

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর