ফিল্মিস্টাইলে দোকান লুটের সময় তিনজনকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১০:০৫ পিএম

বগুড়ার নন্দীগ্রামে দোকানিকে ব্যস্ত রেখে ফিল্মিস্টাইলে দোকানের ক্যাশ থেকে টাকা লুট করে পালানোর তিন যুবককে আটক করে গণপিটুনি দেয় জনতা। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে সকাল ৯টার দিকে উপজেলার পাঠান মির্জাপুর চৌমাথা বাজারের দোকানে লুটের ঘটনা ঘটে। 

লুট করা নগদ ৫ হাজার ১১০ টাকাসহ আটককৃতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া থানার খিদিরপাড়া এলাকার সুমন (২৬), একই এলাকার ফারুক (২৮) এবং ময়মনসিংহের তারাকান্দা থানার দাদরা এলাকার খাইরুল ইসলাম (২৫)।

অভিযুক্তদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি পুরনো বাজাজ মোটরসাইকেল ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মামলা করেছেন খুদ ও ভুষি দোকানি, উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের নিমাইদিঘী মধ্যপাড়ার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মনির উদ্দিন।

মামলার বিবরণে ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঠান মির্জাপুর চৌমাথা বাজারে খুদ-ভুষি দোকানে সকালে দুই যুবক ১০ কেজি খুদ কিনতে যায়। বাজারের তাল গাছের নিচে মোটরসাইকেলে দাঁড়িয়ে ছিলেন আরেকজন।

ক্যাশ থেকে উঠে দোকানি মনির উদ্দিন বস্তা থেকে খুদ বের করার সময় এক যুবক দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে টাকা লুট করে দু’জন দৌড় দেয়।

এসময় দোকানির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে গাছের নিচে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ওই তিন যুবক পালিয়ে যায়।

পরে দেওগ্রাম বাজারে মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করে স্থানীয়রা। এসময় তাদের গণপিটুনির পাশাপাশি মোটরসাইকেল ভাঙচুর করে উত্তেজিত জনতা।

এরপর অভিযুক্তদের আটক করে পাঠান মির্জাপুর চৌমাথা বাজারে নিয়ে এসে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিজরুলে চিকিৎসার ব্যবস্থা করে।

আরও পড়ুন: ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, অভিনব কায়দায় দোকান থেকে টাকা চুরি করে পালানোর সময় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। অভিযুক্তদের মামলার পর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর