বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে কি‌শোর নিহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১২:১২ পিএম

বাগেরহাটের মো‌ড়েলগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা‌কে কেন্দ্র ক‌রে ছুরিকাঘাতে এক কি‌শোর নিহত হ‌য়ে‌ছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দি‌কে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার খেলা চলাকালে উপজেলার সমাদ্দারখালী বাজা‌রে ওই হত‌্যাকা‌ণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত টুটুল হাওলাদার (১৬) বাগেরহাট জেলার মো‌ড়েলগঞ্জ উপজেলার গু‌লিশাখালি গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে।     

পুলিশ জানায়, মো‌ড়েলগ‌ঞ্জের গু‌লিশাখা‌লি সমাদ্দারবাজা‌রে স্থানীয়রা রা‌তে টিভির পর্দায় ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত ফুটবল খেলা দেখার আয়োজন ক‌রেন।  স্থানীয় বেশকিছু দর্শক ওই খেলা দেখছিলেন। হঠাৎ খেলা দেখা‌কে কেন্দ্র ক‌রে টুটুল হাওলাদারের সাথে সমাদ্দারপাড়ার রু‌বেল সমাদ্দা‌রের বাকবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে রু‌বেল সমাদ্দার টুটুল হাওলাদার‌কে ছুরিকাঘাত ক‌রে পালিয়ে যান। ওই রা‌তে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে মো‌ড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।                                            

আরও পড়ুন: উখিয়ায় পুলিশের সাথে গোলাগুলিতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

বাগেরহাট জেলা পু‌লি‌শের মিডিয়া সেলের পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, টুটুল হাওলাদারের সাথে রু‌বেল সমাদ্দা‌রের পূর্ব থেকে বি‌রোধ ছিল। খেলা দেখার সময় বাকবিতণ্ডার একপর্যায়ে টুটুল‌কে ছুরি মে‌রে পালিয়ে যান রুবেল। পুলিশ মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য শনিবার (১০ ডিসেম্বর) বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আসামি ধর‌তে পু‌লি‌শের একাধিক ইউনিট বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। 


একাত্তর/জো

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর