কচুরিপানায় স্কুলছাত্রীর মরদেহ, অভিযুক্ত আটক

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৩:২৩ পিএম

পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজের দুইদিন পর ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেইসাথে আটক করা হয়েছে এ ঘটনায় অভিযুক্ত একজনকে। 

রোববার (১৫ জানুয়ারি) রাতে চরকাজল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছোট শিবা গ্রামে ছোট শিবা খালের কচুরিপানা থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে চর বিশ্বাস ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চর বাংলা থেকে অভিযুক্ত রেজাউল ইসলামকে (৩৮) আটক করা হয়। 

জানা গেছে, নিহত স্বপ্না (১২) ছোট শিবা গ্রামের বাবুল ফকিরের মেয়ে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে চাচাতো দাদি আয়শা বিবির সাথে বাড়ির কিছুটা দূরে শাক তুলতে যায় স্বপ্না। আয়শা বিবি শাক তোলা শেষে বাড়ি চলে গেলেও স্বপ্না শাক তুলতে থাকে। 

এসময় পাশের জমিতে ওষুধ দিচ্ছিলেন রেজাউল ইসলাম। তিনি স্বপ্নাকে শাক তুলতে নিষেধ করলেও স্বপ্না তা না শোনায় তিনি স্বপ্নাকে লাথি দেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে রেজাউল ইসলাম স্বপ্নার মরদেহ ছোট শিবা খালের কচুরিপানার মধ্যে লুকিয়ে রাখেন।

আরও পড়ুন: নিখোঁজের চারদিন পর মাদ্রাসাছাত্র উদ্ধার

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। পেছন থেকে লাথি দেয়ার ফলে স্বপ্নার মৃত্যু হয় বলে স্বীকার করেছেন তিনি।

আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি। 


একাত্তর/এসজে 
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর