ছেলেকে জঙ্গীবাদে প্ররোচিত করায় ইমামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০৭:৫৯ পিএম

ছেলেকে জঙ্গীবাদে প্ররোচিত করায় মসজিদের ইমামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কুমিল্লা থেকে নিখোঁজ জঙ্গী আল আমিনের পিতা নুরুল ইসলাম। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজীর হয়ে এই মামলা দায়ের করেন তিনি। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: ইমরান মামলাটি এজাহার হিসেবে গণ্য করে ৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য রুমা থানাকে নির্দেশ দেন। 

মামলার এজাহারভূক্ত আসামীরা হলেন, কুমিল্লা জেলার মোখলেছুর রহমানের ছেলে আনিসুর রহমান (৩২), শামীন মাহফুজ (৪৭), নারায়ণগঞ্জের আনোয়ার হোসেনের ছেলে মোশারফ হোসেন (৩৪), সিলেটের হাফিজ মাওলানা হোসাইন এর ছেলে আব্দুল্লাহ মায়মুন (৩৪), সিলেটের মৃত আব্দুস ছাত্তারের ছেলে মাসকুর রহমান (৪৪), সুনামগঞ্জের ছৈয়দ আবুল কালাম এর ছেলে সৈয়দ মারুফ আহমেদ মানিক (৩১), আব্দুল কাদের, কুমিল্লার মমতাজ আহম্মেদ এর ছেলে শাহ মোহাম্মদ হাবিুল্লাহ, বান্দরবানের রুমা উপজেলার জাওতন লনচেও এর ছেলে নাথানা লনচেও (৫০), কর্ণেল সলোমান (৫০) ও ভাংচুর লিয়ান (৪৩)।  

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২৫ আগস্ট তাবলিগের কথা বলে তার ছেলে বাড়ী থেকে বের হয়। এরপর থেকে ছেলের আর কোন সন্ধান পাওয়া যায়নি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আল আমিনের পিতা জানতে পারে- স্থানীয় কুবা মসজিদের ইমাম হাবিবুল্লাহর প্ররোচনায় বিভিন্ন মাধ্যমে জঙ্গীবাদে উদ্বুদ্ধ হয়ে প্রশিক্ষণ নিতে বান্দরবানের রুমা উপজেলার গহীন অরণ্যে আশ্রয় নেয় এবং প্রশিক্ষণ নেয়ার সময় তার ছেলে রুমার গহীন জঙ্গলে মারা গেলে অন্যান্য জঙ্গীরা তাকে সেখানে কবর দেয় বলে জানতে পারে। সেই খবর শুনে ঘটনাস্থলে গিয়ে কবর পাওয়া গেলেও সেখানে ছেলের মরদেহের কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানান নিখোঁজ জঙ্গীর পিতা। তাই তিনি যারা তার ছেলেকে ভুল বুঝিয়ে এ পথে নিয়ে এসে যারা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাদের সকলকে শাস্তির আওতায় আনতে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, নব্য জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার ৫৫ জন সদস্য পাহাড়ী সংগঠন কেএনএফ এর সহযোগিতায় পার্বত্যাঞ্চলের দূর্গম পাহাড়ে প্রশিক্ষণ নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গত অক্টোবর মাস থেকে পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয় জঙ্গী বিরোধী অভিযান। গত ৫ জানুয়ারী বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি থেকে প্রশিক্ষণরত ৫ জঙ্গীকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, রুমা উপজেলায় সুয়াংলুয়াম পাড়া এলাকায় প্রশিক্ষণ ক্যাম্পে আল আমিন নামে এক জঙ্গীর মৃত্যু হলে তাকে সেখানেই দাফন করে অপর জঙ্গীরা। পরে লাশ উদ্ধারে র‌্যাব অভিযান চালালে সেখানে কবরের সন্ধান পাওয়া গেলেও মরদেহের খোঁজ মেলেনি।


একাত্তর/এআর

ফজরের নামাজ শেষে মসজিদের বাইরে বেরিয়ে এসে সাধারণত মনের শান্তি পাওয়ার কথা মুসল্লি ও ইমামের। কিন্তু নীলফামারীর সৈয়দপুরে ঘটল এক তাজ্জব করা কাণ্ড! নামাজ শেষে বাইরে পা রাখতেই ইমাম সাহেব দেখেন, তাঁর...
কুমিল্লায় আট বছরের একটি ছেলে শিশুকে মসজিদে নিয়ে একাধিকবার যৌন নিপীড়নের অভিযোগ ওই মসজিদের ইমামকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সিলেটে প্রথম স্ত্রীর হাতে এক নিহত হয়েছেন একজন ইমাম। পুলিশের ধারণা, দ্বিতীয় বিয়ে করায় ইমামের ওপর ক্ষুব্ধ ছিলেন প্রথম স্ত্রী। এই ক্ষোভ থেকেই তিনি স্বামীকে হত্যা করেছেন। পুলিশ তাকে আটক করেছে।
জামিনে মুক্তি পেয়েছেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানি। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর