ঝিনাইদহে রেল লাইনের পাশে মিললো কৃষকের মরদেহ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১২:৫৪ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে রেল লাইনের পাশ থেকে মনির হোসেন (৪২) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজের পিছনে রেল লাইনে এ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত মনির হোসেন জেলার মহেশপুর উপজেলার পাথরা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনের মাষ্টার মইনুল হোসেন জানান, আজ সকালে কোটচাঁদপুর উপজেলা শহরের কলেজপাড়া রেল লাইনের সামনে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হন। পরে তারা খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানালে তারা নিহতের পকেট থেকে পরিচয়পত্র দেখে মনির হোসেন শনাক্ত করে।

আরও পড়ুন: সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল আহমেদ গ্রেপ্তার

তবে কোন ট্রেনে কাটা পড়ে বা কিভাবে তিনি নিহত হয়েছেন তা প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশ বলছে ময়নাতদন্ত শেষে রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে কিভাবে এ ঘটনা ঘটেছে।


একাত্তর/আরএ

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
জামায়াতে ইসলামী নতুন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে দেশে পুনরায় বিরাজনীতিকরণ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।  
ঝিনাইদহে শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর