সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল আহমেদ গ্রেপ্তার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১১:৩৪ এএম

গভীর রাতে জাতীয় অন্ধ সংস্থা মার্কেট দখল ও পাঁচ ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগের মামলায় সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক একাধিক মামলার আসামি মোহাম্মদ পাভেল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত আটটার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-অপারেশন) নয়ন কারকুন।

গ্রেপ্তার পাভেল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পুকুরপার গ্রামের হেফজু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাভার পৌরসভার শাহীবাগ এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছিলেন।

আরও পড়ুন: কুমিল্লায় কারাগারে কয়েদির মৃত্যু

তার বিরুদ্ধে সাংবাদিককে হত্যা চেষ্টা, ব্যবসায়ীকে হত্যা চেষ্টা, প্রকাশ্যে মাদক সিন্ডিকেট পরিচালনা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের একাধিক মামলা রয়েছে।


একাত্তর/আরএ

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর