গুইমারায় ১২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৯ পিএম

খাগড়াছড়ির গুইমারাতে অভিযান চালিয়ে ১২ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ শাড়ি ও ওষুধ জব্দ করেছে পুলিশ। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে উপজেলার বুদংপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গুইমারা থানার ওসির নেতৃত্বে গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকার অভিযান চালায় পুলিশ সদস্যরা। এসময় স্থানীয় নাসির উদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে সাতটি প্লাস্টিকের বস্তায় রাখা অবৈধ ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করা হয় যার বর্তমান বাজার মূল্য অন্তত ১২ লাখ টাকা। 

আরও পড়ুন: পিকনিকের বাস উল্টে আহত অন্তত ৩০

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ জানান, দীর্ঘদিন ধরে নাসির উদ্দিন অবৈধ ভারতীয় মালামাল পাচার করে আসছিল- এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নাসির পালিয়ে যায়। এ বিষয়ে গুইমারা থানায় একটি মামলা দায়ের করে জব্দকৃত মালামাল আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর