রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নারী নিহত, আহত হেড মাঝি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১১ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন হেড মাঝি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, নিহত নুর কায়েস বেগম (২৫) বালুখালী ক্যাম্প ৮/ইস্টের বি/৭৫ ব্লকের বাসিন্দা নজুম উদ্দিনের স্ত্রী। 

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সকালে ক্যাম্প ৮/ইস্টের বি/৭৫ ব্লকে এসে নুর কায়েসকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় আরফাত হোসেন নামে এক যুবক। ওই সময় মাথার বাম পাশে গুলিবিদ্ধ হন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘাতক আরফাতকে ধরতে কাজ চলছে। কেন নুর কায়েসকে গুলি করা হলো তার তদন্ত করা হচ্ছে। 

আরও পড়ুন: তেলবাহী ট্রেনের তিন ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়লো ডিজেল

এদিকে, অপর ঘটনায় ক্যাম্প ১২-তে দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন আব্দুর রহিম নামে এক হেড মাঝি। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


একাত্তর/জো

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর