চট্টগ্রামে অগ্নিকাণ্ডে এক জনের মৃত্যু

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৭ এএম

চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় সমবায় মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর পর আলম ইঞ্জিনিয়ারিং নামের একটি দোকান থেকে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল হালিম গণমাধ্যমে এ তথ্য নিশিচত করেছেন। 

এসময় প্রিন্টিং ও প্রেসের দোকানসহ পাশের তিন তলা বিল্ডিংয়ের এবি সার্জিক্যাল স্টোরে কেমিক্যাল মজুদ থাকায় সেখানেও আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। 

পরে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ১টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

আরও পড়ুন: শান্তি প্রতিষ্ঠায় পশ্চিমা প্রতিশ্রুতি স্রেফ ভাওতাবাজি: পুতিন

অন্যদিকে আলম ইঞ্জিনিয়ারিং নামের লেদ মেশিনের একটি দোকান থেকে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

    

একাত্তর/আরবিএস 

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর