উখিয়া ক্যাম্পে হামলা, দুই শিশুসহ রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫১ এএম

কক্সবাজারে উখিয়ায় দুটি রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনা ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছে দুই শিশুসহ এক রোহিঙ্গা নেতা। আহত রোহিঙ্গা নেতাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে, দুটি হামলার ঘটনা আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ঘটে থাকতে পারে। 

গুলিবিদ্ধ রোহিঙ্গা নেতার নাম মোহাম্মদ সলিম(২৮)। তিনি ক্যাম্পের  সি-২ ব্লকের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে। তিনি ক্যাম্পটির সি-ব্লকের ব্যবস্থাপনায় নিয়োজিত সাব-মাঝির (সহকারী কমিউনিটি নেতা) দায়িত্ব পালন করছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুতুপালং পাঁচ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এ ঘটনা ঘটেছে।

সেলিমের স্বজনরা জানান, ক্যাম্পে এসে দুর্বৃত্তরা তাকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়। তারপর তাকে উদ্ধার করে প্রথমে এমএসএফ হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে একই দিন দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-৫৮ ব্লকে আধিপত্য বিস্তারের জেরে দুটি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের সময় দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে।   

আরও পড়ুন: তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত আইজিপি সৈয়দ হারুনুর রশিদ জানিয়েছেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে এপিবিএন অভিযান চলছে। পরিস্থিতি এখন এপিবিএনের নিয়ন্ত্রণে রয়েছে।


একাত্তর/এসি

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর