কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে টিয়াখালী গ্রামে এ ঘটনার পর নিহতের বাবার করা মামলায় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, নিহত এক সন্তানের জননী মুক্তা আক্তার (২০) ওই গ্রামের ইমরান প্যাদার স্ত্রী। 

মামলার অপর আসামিরা হলেন নিহতের শ্বশুর সোলেমান প্যাদা, শাশুড়ি জোসনা বেগম ও ননদ সুমা বেগম। 

নিহতের পরিবারের অভিযোগ, মুক্তাকে হত্যা করা হয়েছে। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, বুধবার রাতে শ্বশুরবাড়ির দোতলায় গলায় ফাঁস দেয়া অবস্থায় মুক্তা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে বুধবার দুপুরে স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ীর সাথে পাশ্ববর্তী গ্রামে দাওয়াত খেতে যাওয়া নিয়ে মুক্তার ঝগড়া হয়। এরপর রাগ করে শিশুসন্তান নিয়ে ঘরে থেকে যান মুক্তা। 

আরও পড়ুন: বগুড়ায় বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত

ওসি জানান, নিহত গৃহবধূর সাথে এর আগেও তার শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ হয়েছে। সবশেষ গত আটদিন বাবার বাড়িতে বেড়ানো শেষে শ্বশুর বাড়ি এসে এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ইমরান প্যাদাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর