চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত তিন

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০৩:১৭ পিএম

কক্সবাজারের চকরিয়া ও চট্টগ্রামের লোহাগাড়ার সীমান্তবর্তী আজিজনগর এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) বাসের সঙ্গে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। 

শনিবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া সীমান্ত গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরো চারজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন চকরিয়া উপজেলার হারবাং ৯ নম্বর ওয়ার্ডের কলাতলী এলাকার আবুল বশরের পুত্র মো. আবদুল হামিদ (২৯), একই এলাকার লাল মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (২৫) এবং উত্তর হারবাং করমুহুরিপাড়ার দানু মিয়ার পুত্র নজরুল ইসলাম (৩৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখী বিজিবির বাসের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। আহতদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত চারজনকে উদ্ধার করে  হাসপাতালে পাঠানো হয়েছে।

হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ তার এলাকার তিনজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেন। 

মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি ইমন কান্তি চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির একটি বাসের সঙ্গে যাত্রীবাহী লেগুনার সংঘর্ষের ঘটনা ঘটে। দুটি গাড়িই পুলিশের হেফাজতে রয়েছে। 

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 


একাত্তর/এআর

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর