পিকনিকের বাস উল্টে মাদ্রাসাছাত্র নিহত, আহত ৩০

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০৫:০২ পিএম

নেত্রকোণার দুর্গাপুরে পিকনিকের বাস উল্টে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এসময় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। 

বুধবার (৮ মার্চ) সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পিকনিকে বাসটি ময়মনসিংহের মুক্তাগাছা একটি মাদ্রাসা থেকে দুর্গাপুরে যাচ্ছিল।

জানা গেছে, নিহত হিমেল (১০) মুক্তাগাছা নন্দীবাড়ি দারুলউলুম আল-ইসলামিয়া হাফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র। এ দুর্ঘটনায় আহতরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছা নন্দীবাড়ি দারুলউলুম আল-ইসলামিয়া হাফিজুল কোরআন মাদ্রাসা থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ একটি বাস নেত্রকোণার দুর্গাপুরে পিকনিকের জন্য যাচ্ছিল।

বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে লক্ষ্মীপুর বাজারের কাছাকাছি পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হিমেল নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। 

আরও পড়ুন: বেপরোয়া গতির বাস উল্টে এক শিশুর মৃত্যু, আহত ১৭

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।


একাত্তর/এসজে

উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
নেত্রকোণার দুর্গাপুরে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে ১৪ বছর তিন মাস বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে কনের প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা আদায় ও ১০...
‘ঘর ভাঙা আছিল, পলিথিন দিয়া রাখতাম। ঘরের ভাঙা দিয়া পানি পড়ত। আমরা আগে অনেক কষ্টে আছিলাম। এখন আমারারে একটা ঘর দিল কায়সার বাবা। আমরা এখন খুশি। এখন শান্তিতে থাকবাম।’
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর