মানিকগঞ্জে শিক্ষা সফরের বাসে আগুন

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১০:৩৪ এএম

মানিকগঞ্জ পৌর সুপার মার্কেটের সামনে শিক্ষা সফরের একটি বাসে আগুন লেগেছে। এতে শিক্ষক-শিক্ষার্থীরা কেউ হতাহত না হলেও পুরো বাসটি পুড়ে গেছে। 

সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মানিকগঞ্জ সরকারি মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা সফরে কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়িতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পৌর সুপার মার্কেটের সামনে বাসটিতে প্রায় ৪০জন শিক্ষার্থী-শিক্ষক উঠেন। বাসের চালক বাসটি স্টার্ট দেয়ার সঙ্গে সঙ্গে বাসের পেছনের অংশে আগুন দেখতে পায়। 

এসময় বাসের ভেতর থেকে হুড়োহুড়ি করে সবাই নেমে পড়ে। আর দ্রুত আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের পেছন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে যায়।

আরও পড়ুন: আগুনে পুড়ে মৃত্যু হলো মাইক্রোবাসের চার যাত্রীর

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক শরীফুল ইসলাম জানান, খবর পেয়েই দ্রুত আগুন নিভানো হয়। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পেছনের অংশে থাকা সাউন্ডবক্স থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কেউ হতাহত না হলেও পুরো বাসটি পুড়ে গেছে। 


একাত্তর/এসজে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর