জমি বেচাকেনা নিয়ে বিরোধে হত্যা, একজনের যাবজ্জীবন

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০৫:৫২ পিএম

মানিকগঞ্জে সিঙ্গাইরে জমি বেচাকেনা নিয়ে বিরোধে সাইফুল ইসলাম কমল নামে এক ব্যক্তিকে হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজা পাওয়া ব্যক্তির নাম শিমুল আহমেদ (৪৫)।  তিনি ঢাকার ধামরাইয়ের ঈশান নগর এলাকার বাসিন্দা। তিনি জমি বেচাকেনা করতেন।

রোববার (১৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এই রায় দেন।

আদালতের নথি সূত্রে জানা যায়, জমি বেচাকেনা বিরোধের জেরে ২০১৪ সালের ১৬ এপ্রিল  সাইফুল ইসলাম কমলকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে শিমুল আহমেদ। ঘটনায় চারদিন পর ২০ এপ্রিল নিহতের বাবা বাদি হয়ে শিমুল আহমেদসহ ছয় জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ শিমুলকে গ্রেপ্তার করে।

সিংগাইর থানার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দিলে মামলায় শুনানি ও যুক্তি-তর্ক শেষে হত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। 

মামলায় বাকি আসামিদের জড়িত না থাকার প্রমাণ না পাওয়ায় খালাস দেয়া হয়।


একাত্তর/এসি

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর