কলাপাড়ায় পদ্মগোখরা ও অজগরসহ পাঁচ সাপ বনে অবমুক্ত

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০৯:৫৭ এএম

পটুয়াখালীর কলাপাড়ার লতিফপুর গ্রাম থেকে একটি ১০ ফুট লম্বা একটি বার্মিজ অজগর, তিনটি পদ্মগোখরা ও একটি দাঁড়াশ সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে এ্যানিমাল লাভারস কলাপাড়া সংগঠনের সদস্যরা।

রোববার (১৯ মার্চ) দুপুরে গোপন খবরের ভিত্তিতে মহিপুর বনকর্মীদের সহায়তায় এক সাপুড়ের কাছ থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

সংগঠনের সদস্য রাকায়েত আহসান জানান, বিভিন্ন স্থান থেকে সাপ ধরে স্বপন নামের এক সাপুড়ে খেলা দেখানোর প্রস্তুতিকালে তারা ওই সাপ পাঁচটি উদ্ধার করেন। উদ্ধার করা সাপের মধ্যে পদ্মগোখরা সাপ তিনটি বিলুপ্ত প্রজাতির ও বিষাক্ত। আর অজগর সাপটি ১০ ফুট লম্বা ও প্রায় ১২ কেজি ওজনের।

আরও পড়ুন: মাদারীপুরে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন

উদ্ধার করা সাপগুলো বিকেলে বনকর্মীদের উপস্থিতিতে কুয়াকাটার পশ্চিম সৈকতের লেম্বুর বনে অবমুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর