নরসিংদীতে গোয়েন্দা অভিযানে আট ডাকাত গ্রেপ্তার

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০৩:৪৮ পিএম

নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশের আলাদা অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, তিনটি রামদা,  চাইনজ কুড়াল ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ মার্চ) দিবাগত রাতে জেলার মনোহরদী উপজেলা ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, আরিফ হোসেন (৩০), সুমন মিয়া (৩০), রিজন খান (৩৪), রুবেল মিয়া (৩০), রূপচান মিয়া (৪৫), নজরুল ইসলাম (৩২) ও ইব্রাহীম মিয়া (২৪)। 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, গ্রেপ্তারদের মধ্যে পাঁচ ডাকাতকে মনোহরদী উপজেলার হিতাশী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়। অন্য তিন ডাকাতকে জেলার সদর উপজেলার সালিধা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, যাবজ্জীবন যুবকের

তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা


একাত্তর/এসি


নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর