থানচিতে আগুনে ৪৯ দোকান পুড়ে ছাই

আপডেট : ২২ মার্চ ২০২৩, ১০:১৪ এএম

বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে আগুনে অন্তত ৪৯টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

বুধবার (২২ মার্চ) ভোররাত সাড়ে ৪টার দিকে বাজারে এই আগুন লাগার ঘটনা ঘটে। 

স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সূত্রে জানা গেছে, নীলগিরি নামে একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুতের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ৪৯টি দোকান পুড়ে যায়। 

পরে স্থানীয় লোকজন ও দমকল বাহিনী দুইটি ইউনিট চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পেয়ার মুহাম্মদ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যাচ্ছে না। বাজার কমিটির সাথে সমন্বয় করে ক্ষয় ক্ষতির পরিমাণ পরে জানানো হবে। আগুনের সূত্রপাত খাবারের দোকান থেকে হতে পারে। বিস্তারিত পরে জানানো হবে।


একাত্তর/এসজে 

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর