থানচি বাজারে আগুন, ৪৫ দোকান পুড়ে ছাই

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১১:০৩ এএম

বান্দরবানে থানচি বাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সাভিসের দুটি ইউনিট। 

শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন থানচি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবুল মনসুর।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, থানচি বাজারে মায়া গেষ্টহাউজ নামে একটি আবাসিক হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ৪৫টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস, বিজিবিসহ স্থানীয়রা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়স্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা ছড়িয়ে যাবে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী ও স্থানীয়রা ব্যবসায়ীরা। 

থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক অগ্নিকাণ্ডের সত্যাতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ছোট-বড় প্রায় ৪৫টি দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


একাত্তর/এআর

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর