গমের জেলায় গম চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১২:৪৯ পিএম

উৎপাদন খরচ বেড়ে যাওয়ায়, প্রয়োজনীয় সার না পাওয়াসহ নানা কারণে লালমনিরহাটে কমছে গমের আবাদ। অথচ গম আবাদেই একসময় পরিচিত ছিলো এই জেলা। 

জেলার কৃষকরা বলছেন, চলতি বছর গমের যে আবাদ হয়েছে তাতে ফলন ভালো হয়েছে এবং বাজারে বিক্রি মূল্যও ভালো পাওয়া গেছে। 

কিন্তু কৃষি কর্মকর্তাদের সহায়তা না পাওয়ায় কৃষকরা গম আবাদের চেয়ে অন্য ফসলের দিকে বেশি ঝুঁকছেন। এতে দিনদিন গমের আবাদ হারিয়ে যাচ্ছে। 

এক সময় গম আবাদে বেশ পরিচিতি ছিলো লালমনিরহাট জেলা। কিন্তু এখন আর আগের মতো এই ফসলের চাষ হয় না। 

কৃষকরা বলছেন, সার, কীটনাশকসহ উৎপাদন খরচ বেশি হওয়া এবং গম চাষে সচেতনতা বাড়ানোর কোন পদক্ষেপ না থাকায় কৃষকরা অন্য ফসলের দিকে বেশি ঝুঁকছেন। 

কৃষকরা আরও জানান, জেলায় গমের বাজার মনপ্রতি ১৭০০ থেকে ১৮০০ টাকা। এতে লাভবান হচ্ছেন তারা। কিন্তু প্রণোদনা না পাওয়ায় এই ফসল চাষে আগ্রহী হারাচ্ছেন কৃষকরা। 

কৃষকরা জানান, কয়েক বছর আগেও প্রত্যেক কৃষক গম চাষ করতেন। বর্তমানে কম সংখ্যক কৃষক গম চাষ করছেন, তারপরও পরিমাণে কম জমিতে।

এক সময়ে লালমনিরহাটের কৃষকদের ধান, গম, সরিষা, ভুট্টা, আলুসহ বিভিন্ন ধরনের শাক সবজি চাষের জন্য সুনাম ছিল। কিন্তু এখন মাঠের পর মাঠ শুধু তামাকের ক্ষেত চোখ পড়ে। 

কৃষি বিভাগের কর্মকর্তারাও বলছেন, কৃষি পণ্যের দাম বাড়ায় কৃষকরা গম চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। তাই প্রতি বছর লক্ষ্য মাত্রার চেয়ে কম গম পাওয়া যাচ্ছে। 

আগের তুলনায় গমের চাহিদা অনেক বেড়েছে, তবে দিনদিন হ্রাস পাচ্ছে গম চাষ। দেশে গমের চাহিদা মেটাতে বিদেশ থেকে প্রচুর পরিমাণে গম আমদানি করতে হচ্ছে।

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন ৬০-৬৫টি ট্রাকে গম আমদানি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে ২৫-৩০ মেট্রিক টন গম আনা হচ্ছে।


একাত্তর/আরবিএস  

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে সরকার তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে।
হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসের খাদ্য কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রাশিয়া থেকে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙ্গরে পৌঁছেছে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর