রাঙ্গাবালীতে অবৈধ করাতকল থেকে বনের গাছ উদ্ধার

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০২:২৯ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীর একটি অবৈধ করাতকল থেকে কেওড়া প্রজাতির ১০টি গাছের খণ্ড উদ্ধার করেছে বন বিভাগ। 

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমণ্ডল এলাকা থেকে গাছগুলো উদ্ধার করা হয়। 

বনবিভাগ জানায়, গোপন খবরের ভিত্তিতে চরমণ্ডল এলাকায় অবস্থিত নান্না প্যাদা, কামাল হাওলাদার, আফজাল হাওলাদার ও মোহন ঢালীর যৌথ মালিকানাধীন করাতকলে অভিযান চালিয়ে কেওড়া প্রজাতির ১০টি গাছের খণ্ড জব্দ করা হয়েছে। এসময় অবৈধভাবে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনা এবং সেখানে বনের গাছ পাওয়ায় ওই করাতকলটি বন্ধ করার নির্দেশ দিয়ে করাত জব্দ করা হয়। 

আরও পড়ুন: কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেপ্তার

এ বিষয়ে বন বিভাগের চরমোন্তাজ রেঞ্জের চরবেষ্টিন ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা হায়দার আলী জানান, উদ্ধারকৃত গাছ স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর