শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৪:০৮ পিএম

শেরপুরে আলাদা দুই মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার দুপুরে শেরপুর জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া ও রাতে গাজীপুর থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইগাতীর ডেফলাই গ্রামের গোলাপ হোসেন (৪০) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়ার নয়নবাড়ী এলাকার শ্রী বাবুল তিলক দাস (২৬)।

আশিক উজ্জামান বলেন, ঝিনাইগাতী থানার ২০১৪ সালের শিশু অপহরণ ও ধর্ষণের মামলায় গোলাপ হোসেন পলাতক থাকায় তার অনুপস্থিতিতে ২০২১ সালে এবং নকলা থানার ২০১৯ সালের কলেজ ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় পলাতক আসামি বাবুল তিলক দাসের অনুপস্থিতিতে ২০২২ সালে যাবজ্জীবন সাজা প্রদান করে আদালত।

আরও পড়ুন: রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার

পরে পলাতক সাজাপ্রাপ্ত এই দুই আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে গাজীপুর ও আশুলিয়া থেকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।


একাত্তর/আরএ

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারানো পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে হায়ার বাংলাদেশ চট্টগ্রামে তাদের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার এবং দেশের ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে।
বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত তিমি।
হরমুজ প্রণালীর প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন সাবমেরিন আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর