গরুর বৈধতা প্রমাণে নিতে হচ্ছে প্রত্যয়নপত্র!

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৯:৫০ পিএম

গরুর বৈধতার প্রমাণ হিসেবে প্রত্যায়নপত্র প্রথা চালু করেছেন কক্সবাজারের রামুর কচ্ছপিয়ার চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান। 

এজন্য ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত চাঁদাও দিতে হচ্ছে বলে অভিযোগ করেন খামারিরা।

এ বিষয়ে কচ্ছপিয়ার চেয়ারম্যান বলেন, মিয়ানমার থেকে অবৈধভাবে বিপুল সংখ্যক গরু আনছেন চোরাকারবারিরা। ফলে দেশীয় খামারিরা পড়েছেন বিপাকে। দেশীয় গরুগুলোকেও অবৈধ ভেবে অভিযান চালানো হয়। তাই স্থানীয় খামারিদের গরুগুলো যাচাই বাছাই করে প্রত্যয়ন পত্র দেয়া হচ্ছে পরিষদ থেকে। যাতে বৈধ ও অবৈধ গরু চিহ্নিত করতে সহজ হয়।

আবার এই প্রত্যয়ন পত্র বাবদ তিনি কোনো চাঁদা নেননি বলে জানালেও একাত্তরের কাছে খামারিরা জানিয়েছেন, ৮০০-৫০০ টাকা পর্যন্ত প্রত্যয়নপত্র বাবদ চাঁদা দিতে হয় পরিষদকে। 

অনেক গরু ব্যবসায়ীর দাবি, অবৈধভাবে আসা অনেক গরুও পরিষদ থেকে প্রত্যয়ন পত্র দিয়ে বৈধতা দিচ্ছেন চেয়ারম্যান। 

এসব অভিযোগ সম্পর্কে চেয়ারম্যান বলেন, দেশী গরুগুলোর সুরক্ষার জন্য কাজ করতে গিয়ে তাকে বদনাম দেয়া হচ্ছে। 

আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা মোস্তফা বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। অবৈধ গবাদিপশু চোরাচালান রোধে দ্রুতই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।


একাত্তর/জো

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর