পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মহিপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় চালক চোতেন মাতুব্বর ওরফে নিমাই (৪৫) নিহত হয়েছেন।
আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী থউচে মাতুব্বর। তাকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চোতেন কুয়াকাটার খাজুরা গ্রামের লোমো মাতুব্বরের ছেলে।
মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, মোটরসাইকেল যোগে তারা দুজন মহিপুরে আসার পথে সেরাজপুর গ্রামের ধুলাসার সংযোগ সড়কে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চোতেন মারা যায়। আহত থউচের অবস্থাও শঙ্কাজনক।
পুলিশ কর্মকর্তা জানান, কিভাবে দূর্ঘটনা ঘটছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।
একাত্তর/এআর
