ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুর নিহত

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০৫:৩৭ পিএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় ক্ষেতে কাজ করার সময় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে দিনমজুর নুর ইসলাম (৬০) নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে আখ ক্ষেতে কাজ করার সময় পাশের ধান ক্ষেতে দেওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হন নুর ইসলাম।

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নুর ইসলাম লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইটকোমড়া গ্রামের গিয়াস উদ্দিন শেখের ছেলে।

ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র পাল হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

নিহতের মেয়ে শিরিনা আক্তার জানান, তার বাবা অন্যের ক্ষেতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

আরও পড়ুন: ঢাকা-গাজীপুর মহাসড়ক অনেকটা ফাঁকা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহতেশাম আরা জানান, ওই দিনমজুরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তিনি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


একাত্তর/আরএ

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর