সৈকতেই মাটি চাপা দেয়া হলো ভেসে আসা মৃত তিমিকে

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০২:০৬ পিএম

কক্সবাজারের ছিমছড়ি পয়েন্টে ভেসে আসা মৃত তিমির নমুনা সংগ্রহ করে সৈকতেই মাটি চাপা দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সাগরে ভেসে ছিলো মৃত তিমিটি। জেলেরা মনে করছেন, জালে আটকে তিমিটির মৃত্যু হয়েছে। 

সাগরে ভাসতে থাকা মৃত তিমিটি মঙ্গলবার রাতে আসে কলাতলী সৈকতে। সকালে সৈকতের হিমছড়ি পয়েন্টের অদূরে তিমিটি ভাসতে দেখে এলাকার লোকজন।

৩০টন ওজনের মরা তিমিটি দেখতে সৈকতে ভিড় করে উৎসুক জনতা। তিমির পুরো শরীর জাল দিয়ে মোড়ানো ছিলো। আরও ছিলো শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন। 

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী জানান, ব্রাইডস জাতের এই তিমিটি বেশ কিছুদিন আগে জেলেদের জালে আটকা পড়ে মারা গেছে বলে মনে করছেন তারা। 

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী তরিকুল ইসলাম জানান, তারা তিমির শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন। পরীক্ষার পর আরও বিস্তারিত তথ্য দিতে পারবেন। 

তিনি জানান, ভাসমান মৃত তিমিটি অন্তত ৫০ ফুটের বেশি দৈর্ঘ্যের এবং এটি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, তিমিটির অন্তত সপ্তাহখানেক আগে মৃত্যু হয়েছে।

মৃত তিমিটি 'ব্রাইডস' প্রজাতির। তিমিটির শরীর মাছ ধরার জাল পেঁচানো অবস্থায় রয়েছে। তিমিটির মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। 

তিমিটি মাছ ধরার বিশাল জালে আটকা পড়ে এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে কিংবা অন্য কোনো কারণে মৃত্যু হয়ে থাকতে পারে।

পরে কক্সবাজার সৈকতের বালিয়াড়ীতে গভীর গর্ত করে মৃত তিমিটি পুঁতে রাখা হয়। দীর্ঘদিন আগে মরে যাওয়ায় তিমিটির শরীরে পচন ধরেছিলো।


একাত্তর/এআর

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর