দূষণ ও যানজটমুক্ত গাজীপুর দেখতে চায় ভোটাররা

আপডেট : ০২ মে ২০২৩, ০৭:৩৭ পিএম

সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে সরব গাজীপুরের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রায় ১২ লাখ ভোটারের এই নগরীর বাসিন্দাদের চাওয়া দূষণ ও যানজটমুক্ত পরিচ্ছন্ন পরিবেশ। 

সেই সাথে শিক্ষা স্বাস্থ্য ও যুব উন্নয়নে বহুমূখী পদক্ষেপ। আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও জনসংযোগে বরাবরের মতোই নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তিন শতাধিক কাউন্সিলর প্রার্থী। বলছেন নির্বাচিত হলে, ডিজিটাল নগরী হবে গাজীপুর। 

জমে উঠেছে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের তৎপরতা। চায়ের দোকান থেকে পাড়া-মহল্লা সবখানেই আলোচনার বিষয় কে হবেন গাজীপুরের পরবর্তী মেয়র। এরিমধ্যে নিশ্চিত হয়েছে বিভিন্ন দলের ও স্বাতন্ত্র মেয়র প্রার্থী। 

তবে মেয়র কিংবা কাউন্সিলরদের কাছে মানুষের একটাই চাওয়া, পরিচ্ছন্ন ও সব রকম নাগরিক সুবিধা নিশ্চিত করা একটি নগরী। যিনি রাস্তা-ঘাটের উন্নয়ন করবেন তাকেই তারা বেছে নেবেন ২৫ মে’র নির্বাচনে।

আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও, ইতোমধ্যেই জনগণের কাছে নিজেদের প্রার্থীতা জানান দিতে শুরু করেছেন ৫৭টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা। ভোটে জয়লাভের জন্য দোয়া আর শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

দূষিত নগরীর তালিকা থেকে গাজীপুরের কলঙ্ক মোচনও ভোটারদের দাবি। কেউ কেউ বলছেন, সরকারি প্রকল্পের সাথে সিটি করপোরেশনকে সমন্বয় করে ডিজিটাল নগরী গড়ে তোলা হবে। 

একটি আধুনিক ও গতিশীল নগর গঠনে যেসব জনপ্রতিনিধি ইতোমধ্যে জনগণের পাশে ছিলেন, তাদেরকে বেছে নেয়ার পাশাপাশি তরুণ প্রার্থীদের প্রতি মনোযোগ গাজীপুর সিটির বাসিন্দাদের।


একাত্তর/এআর

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর