বান্দরবানে নানা আয়োজনে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

আপডেট : ০৩ মে ২০২৩, ০২:৪০ পিএম

বান্দরবানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বোধিবৃক্ষে পানি উৎসর্গের মাধ্যমে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)। 

এ উপলক্ষ্যে বুধবার (৩ মে) সকালে বোমাং সার্কেলে চীফ রাজা উচপ্রু চৌধুরী নেতৃত্বে শহরের জাদিপাড়া রাজবাড়ি প্রাঙ্গন থেকে ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। এসময় শত শত নর-নারী, দায়ক-দায়িকা, উপ-উপাসীকাবৃন্দ চন্দনের পানি ও ফুল নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। 

শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগুরু বৌদ্ধ বিহারের বোধিবৃক্ষতলে এসে সমবেত হন পূজারীরা। সেখানে প্রার্থনা ও পঞ্চমশীল গ্রহন পর চন্দনের জল ও ফুল নিয়ে বোধি বৃক্ষমূলের পূজা করেন তারা।

image


এসময় ধর্ম দেশনা দেন রাজগুরু বিহারের অধ্যক্ষ কেতু মহাথের। ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মালম্বীরা ভগবানের নিকট ইহকাল ও পরকালের শান্তির পাশাপাশি দেশ ও জাতীর উদ্দেশে মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন।

বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। 

image

আরও পড়ুন: পাঁচ মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন

এই দিনে বৌদ্ধধর্মাবলম্বীগণ স্নান করেন, শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্জ্বলিত করেন, ফুলের মালা দিয়ে মন্দিরগৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। এছাড়া বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করে থাকেন।


একাত্তর/আরবিএস 

নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর