চনপাড়া বস্তিতে ১২টি ককটেল ও অস্ত্রসহ গ্রেপ্তার তিন

আপডেট : ১১ মে ২০২৩, ০২:১২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া বস্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে ১২টি ককটেল, বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। 

বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- চনপাড়া বস্তির ৬ নম্বর ওয়ার্ডের দাধন হোসেনের ছেলে মোক্তার হোসেন (৩৮), নুরুল ইসলামের ছেলে মো: সানি (১৯) ও ৬ নম্বর ওয়ার্ডের অখিল হালদারের ছেলে অজয় হালদার (৩৭)।

ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চনপাড়া বস্তিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র জয়নাল-ইয়াসমীন গ্রুপের সাথে শমসের-সাহাবুদ্দির গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের পাশাপাশি র‍্যাব-১ এর একটি দল চনপাড়া বস্তিতে অভিযান চালায়। এসময় ১২টি ককটেল, ৪টা রামদা, ২টি চাপাতি, ৫টি স্ট্যাম্প (লাঠি), ৪টি হেলমেট, ৩টি লাইফ জ্যাকেট, ১৭ পুরিয়া গাজাসহ মোক্তার হোসেন, মো: সানি ও অজয় হালদারকে গ্রেপ্তার করা হয়েছে।

image


বৃহস্পতিবার দুপুরে র‍্যাব গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় র‍্যাব- ১, সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের সুবেদার (ডিএডি) ওয়ালিউর রহমান বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।  

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এলাকায় মাদক ব্যবসা, অধিপত্য বিস্তার এবং এক গ্রুপকে ঘায়েল করতে অন্য গ্রুপ দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে সংঘর্ষে অংশগ্রহন করেছিলেন বলে স্বীকার করেছেন।


একাত্তর/আরবিএস  

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে।
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। 
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
‎মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার খবরকে কেন্দ্র করে কিশোরগঞ্জের মিঠামইনে আনন্দ...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর