মোখায় রোহিঙ্গা ক্যাম্পের ২৮২৬ ঘর ক্ষতিগ্রস্ত, আহত ৭

আপডেট : ১৫ মে ২০২৩, ১০:১২ এএম

কক্সবাজারে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে টেকনাফ ও উখিয়ায় ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের ২ হাজার ৮২৬টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে ৭ জন রোহিঙ্গা আহত হয়েছেন এবং ১ হাজার ৬১১ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।

রোববার রাত ১১টার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। ঘূর্ণিঝড়ে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ২৭৮টি এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার ৫৪৮টি ঘর। 

এছাড়া, ক্যাম্পের ৩২টি লার্নিং সেন্টার, ১টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ২৯টি মসজিদ ও মক্তব ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে সন্ধ্যায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানিয়েছিলেন যে ঘূর্ণিঝড়ে রোহিঙ্গা ক্যাম্পের ৫ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তবে রাত ১১টায় পাওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ে রোহিঙ্গা ক্যাম্পের ১৮৩টি টয়লেট, ৩২টি গোসলখানা, ও ৫৮টি অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, ক্যাম্প এলাকার ২২৬টি গাছ এবং ২০টি নলকূপ বা ট্যাপস্ট্যান্ড উপড়ে গেছে। 

ক্যাম্পের ১৩৫ ফুট রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১২০ জায়গায় ভূমিধ্বস হয়েছে। অন্তত ৫ হাজার ৩৮৬ জন রোহিঙ্গাকে ঝুকিপূর্ণ স্থান থেকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। 


একাত্তর/এআর

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর