রাঙ্গাবালীতে সাগরে মাছধরা নিয়ে সংঘর্ষে চারজন আহত

আপডেট : ২০ মে ২০২৩, ১০:৩৬ এএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরহেয়ারের দক্ষিণের মায়ারচর সংলগ্ন সাগর মোহনায় মাছধরা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। 

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পুলঘাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন ওই ইউনিয়নের সেনেরহাওলা গ্রামের মনির হোসেন (৩০), ফরিদ খা (৪০), মাসুম খা (৪৮) ও জালাল খা (৩৫)। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।  

স্থানীয়রা জানায়, উপজেলার চরহেয়ারের দক্ষিণের মায়ারচর সংলগ্ন সাগর মোহনায় কন্টি জাল দিয়ে ইলিশ শিকারে আধিপত্য বিস্তার নিয়ে গত দুই-তিন ধরে স্থানীয় জলিল হাওলাদার ও ফেরদাউস মৃধার জেলেদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে শুক্রবার সকালে মাছ ধরতে গিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় পুলঘাট বাজারে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার কথা থাকলেও সন্ধ্যা ছয়টার দিকে এ সংঘর্ষ হয়। 

আরও পড়ুন: লাউয়াছড়ায় ট্রেন লাইনচ্যুত, সিলেট রুটে যোগাযোগ বন্ধ

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/জো

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর