শাল্লায় হামলা: প্রধান আসামি স্বাধীন মেম্বারের জামিন

আপডেট : ২২ জুন ২০২১, ১০:৩৩ এএম

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাও গ্রামে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের সমর্থকদের সংঘবদ্ধ হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় প্রধান আসামি ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে জামিন দিয়েছে আদালত। সোমবার (২১ জুন) দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার তাকে জামিন দেন। আলোচিত এই সাম্প্রদায়িক হামলার প্রধান আসামির জামিনের বিষয়টি একাত্তরকে নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামসুন নাহার বেগম শাহানা।

image


অ্যাডভোকেট শামসুন নাহার বেগম শাহানা বলেন, গত ১৬ মার্চ নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক যুবক হেফাজত নেতা মামুনুল হকের সমালোচনা করে ফেইসবুকে স্টেটাস দেন। এর জের ধরে তার সমর্থকরা ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ওই গ্রামে হামলা ওলুটপাট চালায়। আলোচিত এই হামলার প্রধান আসামি ছিলেন শহিদুল ইসলাম স্বাধীন। আজ তার আইনজীবীরা আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। 

তবে এখনো ঝুমন দাস আপনের জামিন হয়নি বলে জানান তিনি। ঝুমন দাস আপনের আইনজীবী এডভোকেট দেবাংশু শেখর দাস বলেন, গত ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে হেফাজতে ইসলামের ব্যাজ মাথায় পড়ে মামুনুল হকের সমর্থকরা নোয়াগাও গ্রামে বর্বরোচিত হামলা করে। তারা ৮৫টি বাড়িঘর ভাংচুর, ৭টি মন্দির ভাংচুরসহ লুটপাট করে। এই হামলার আগে দিরাই উপজেলার সরমঙ্গল, সন্তোষপুর, ধনপুর, নাচনি ও শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের মসজিদগুলোতে সাম্প্রদায়িক উস্কানী দিয়ে মাইকিং করে হামলায় কয়েকশ মানুষ অংশ নেয়।

হামলার সময় তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভ দিয়ে হামলায় অংশ নেয়। এই লাইভ ভিডিও সংগ্রহ করেই আইন শৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই জামিনে বেরিয়ে গেছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, বর্বরোচিত এই হামলায় দেশ-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সরকারে উর্ধতন কর্তৃপক্ষসহ দেশের মানবাধিকার সংগঠনগুলো গ্রামে এসে হামলায় ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানিয়ে সহায়তা করেন। এ ঘটনায় গত ১৮ মার্চ পৃথক দুটি মামলা দায়ের করা হয়। গ্রামবাসীর পক্ষে ইউপি রচয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল ৫০ জনের নামোল্লেখসহ ১ হাজার ৫ শ জনকে আসামি করে মামলা দায়ের করেন। একই দিন শাল্লা থানার এসআই আব্দুল করিম ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে প্রধান আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। তাছাড়া ঝুমন দাস আপনের মা ৭০ জনের নামোল্লেখ করে আদালতে আরেকটি পৃথক মামলা দায়ের করেন।

উল্লেখ্য আলোচিত এই হামলার ঘটনায় শাল্লা থানার ওসি নাজমুল হককে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত এবং দিরাই থানার ওসিকে একই অভিযোগে বদলি করা হয়। এছাড়া পুলিশের সদর দফতরের তদন্ত কমিটি সুনামগঞ্জের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ আরো ১১ জনের দায়িত্বে অবহেলা রয়েছে মর্মে প্রতিবেদন দিয়ে বদলির সুপারিশ করেছিল। গত ২৬ এপ্রিল এই তদন্ত প্রতিবেদনটি জমা দিয়েছিল পুলিশের সদর দফতর।


একাত্তর/এসএ

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
বাংলাদেশ হেফাজত ইসলামের নায়েবে আমির আব্দুল হামীদ বলেছেন, আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে। 
‎মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার খবরকে কেন্দ্র করে কিশোরগঞ্জের মিঠামইনে আনন্দ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর