কাভার্ড ভ্যানে চার হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ২৫ মে ২০২৩, ০৭:৪৬ পিএম

বাগেরহাটের ফকিরহাটে মিনারেল ওয়াটার বহনকারী একটি কাভার্ড ভ্যান থেকে চার হাজার পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ টাউন-নওয়াপাড়া মোড় এলাকার চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝালকাঠির মুরাসাতা এলাকার মৃত কাশেম আলী হাওলাদারের ছেলে কাভার্ডভ্যান চালক মো. আইয়ুব আলী হাওলাদার (৪৩) ও হেলপার মোড়লগঞ্জের খালকুলা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে রুবেল হোসেন (২৫)। মো. আইয়ুব আলী হাওলাদার বর্তমানে খুলনার গল্লামারি এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে মডেল থানা পুলিশ টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় চেকপোস্ট বসায়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী মিনারেল ওয়াটার বহনকারী মেসার্স তাহসিন ট্রান্সপোর্ট এজেন্সির একটি কাভার্ডভ্যানের গতিরোধ করে পুলিশ। এরপর গাড়ির ভেতর তল্লাশি করে চার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং চালক ও হেলপারকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে শ্রমিকের মরদেহ উদ্ধার

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। তাদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর