দখল দূষণে বিপন্ন ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক

আপডেট : ৩১ মে ২০২৩, ০৫:৫৩ পিএম

দখল-দূষণ আর ডুবোচরে অস্তিত্ব সঙ্কটে পড়েছে পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদী। ইলিশের প্রজনন মৌসুমেও এখানে মিলছে না কোন মাছ। 

বাধ্য হয়ে পেশা বদল করছেন জেলেরা। এমন পরিস্থিতিতে আন্ধারমানিক নদী খনন আর দূষণমুক্ত করার দাবি জানিয়েছেন গবেষকরা। 

পটুয়াখালীর কলাপাড়ায় অন্যতম এক উপকূলীয় নদী আন্ধারমানিক। দীর্ঘদিন ধরে এই নদী ছিলো ইলিশের অভয়াশ্রম। ছিলো মাছটির ডিম পাড়ার অন্যতম ক্ষেত্র। 

কিন্তু দখল-দূষণ আর ডুবোচরের কারণে অস্তিত্ব সঙ্কটে এই নদী। পলিথিনসহ আবর্জনার স্তুপ আর বালুতে নদীর তলদেশ ভরাট হয়ে এর গভীরতা কমে গেছে। 

দখলে সরু হয়ে গেছে নদী। এ কারণে আগের মতো আর এই নদীতে আর মাছ পাওয়া যায় না।

আগে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় আন্ধারমানিক নদীতে মাছ ধরে জীবিকা চালাতেন জেলেরা। এখন মাছ না পেয়ে পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন তারা।

গবেষক ইকবাল ফারুক বলছেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, দূষণ আর ডুবোচরের কারণে আন্ধারমানিক নদীর নাব্যতা কমে গেছে। তাই প্রজনন মৌসুমে গভীর সাগর থেকে এই নদীতে আর ইলিশ আসতে পারে না। 

স্থানীয় মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ঘূর্ণিঝড় সিডরের জলোচ্ছ্বাসের পর থেকে উপকূলীয় নদীর গভীরতা কমে গেছে। তাই আন্ধারমানিক নদীকে ইলিশের অভয়াশ্রম হিসাবে টিকিয়ে রাখতে জরুরি হয়ে পড়েছে নদী খনন।

আর খননের পাশাপাশি আন্ধারমানিক নদীকে দূষণ-দখল থেকে রক্ষার দাবি জানিয়েছেন, পরিবেশবিদ ও বাংলাদেশ পরিবেশ অন্দোলনের সাধারণ সম্পাদক শরীফ জামিল

এখনই খনন আর দূষণমুক্ত করার উদ্যোগ না নিলে আন্ধারমানিক নদীটি মরা খালে পরিণত হওয়ার আশঙ্কা করছেন জেলে আর পরিবেশবিদরা।


একাত্তর/এআর

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর