তিস্তায় পানি বৃদ্ধি, খুলে দেওয়া হলো ৪৪টি জলকপাট

আপডেট : ১৯ জুন ২০২৩, ০৮:৩৬ পিএম

উজানের ঢল আর ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সোমবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজের নীলফামারীর ডালিয়ায় পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরে সন্ধ্যা ৬টায় পানি ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে রোববার রাত থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে শুরু করে। সোমবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার অতিক্রম করে ৫ সেন্টিমিটার উপরে উঠে। এর পর সকাল ৯টায় পানি কমে বিপৎসীমার ৫ সেন্টিমিটার, বেলা ১২টায় ১৭ সেন্টিমিটার, বেলা ৩টায় ২৫ সেন্টিমিটারএবং সন্ধ্যা ৬টায় ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এদিন তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলা উপজেলার ছয়টি ইউনিয়নের ১৫টি চর গ্রামের মানুষ বন্যার আতঙ্কের মধ্যে পড়ে। এসব গ্রামের মানুষ বন্যা পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতিও নিয়েছিল। অনেকের ঘরবাড়িতে পানি প্রবেশ করায় গরু-ছাগল, হাঁস-মুরগি নিয়ে তারা উঁচু স্থানে সরে যায়। পরে পানি কমতে শুরু করলে তারা ফিরে আসেন।

ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, তিস্তার ঢলে আমার ইউনিয়নের ঝাড়সিহেশ্বর ও পুর্ব ছাতনাই গ্রামের পানি প্রবেশ করতে শুরু করে। পরে বেলা বাড়ার সাথে পানি কমতে শুরু করলে স্বস্তি ফিরে মানুষের মধ্যে। বর্তমানে পরিস্থিতি স্বভাবিক আছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, হঠাৎ পানি বৃদ্ধির ফলে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। বেলা ১২টায় নদীর পানি কমে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচে নামে। বর্তমানে পরিস্থিতি স্বভাবিক আছে।

 

একাত্তর/আরবিএস  

পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর