মায়ের চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন হতভাগ্য সাতজন

আপডেট : ২৫ জুন ২০২৩, ০১:৫৯ পিএম

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বিস্ফোরণে নিহত আটজনের মধ্যে সাতজনই ছিলেন একই পরিবারের সদস্য। মায়ের চিকিৎসা শেষে একসাথে ঈদ করতে গ্রামের বাড়িতে ফিরছিল ওই পরিবারটি। 

শনিবার বেলা ১১টার দিকে ভাঙ্গার মালিগ্রাম অ্যাপ্রোচ সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

এ দুর্ঘটনায় নিহতরা হলেন তাসলিমা বেগম (৫০), তার মেয়ে কমলা (৩০) ও বিউটি (২৬), হাসিব (১০), আরিফ (১২), আফসা (১), মেহেদী (১০) এবং অ্যাম্বুলেন্স চালক মৃদুল মালো।

স্বজনরা জানান, ব্রেন স্ট্রোক করে পক্ষাঘাতগ্রস্ত তাসলিমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য দেড় মাস আগে ঢাকায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘসময় চিকিৎসা দেবার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় একসঙ্গে ঈদ করতে তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে গ্রামে যাচ্ছিলেন দুই মেয়ে ও তাদের চার সন্তান। 

তবে বাড়ি ফেরার পথে তাদের অ্যাম্বুলেন্সটি সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে সেটির ইঞ্জিন বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ থেকে লাগা আগুনে ঘটনাস্থলেই পুড়ে ছাই হন তাসলিমাসহ পরিবারের সাতজন। 

পরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাম্বুলেন্সের চালকও। 

আরও পড়ুন: পায়রায় জেটিতে নোঙর করা জাহাজে লস্করের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ফেলান নগর গ্রামের তাসলিমা বেগমের বাড়িতে এখন শুনশান নীরবতা। বেঁচে থাকা এক ছেলে আর এক মেয়ে স্বজনদের বাড়িতে অবস্থান করছেন।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মিয়া।


একাত্তর/এসজে

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর