রংপুরে ২৫০ কোটি টাকার হাড়িভাঙ্গা আম বেচাকেনার আশা

আপডেট : ২৯ জুন ২০২৩, ১১:৫৮ এএম

রংপুরের হাটবাজার থেকে শুরু করে ফুটপাত- সব জায়গাতেই এখন দেখা মিলছে হাঁড়িভাঙ্গা আমের। বাগান মালিক, আম ব্যবসায়ী কিংবা খুচরা বিক্রেতা সবাই ব্যস্ত আম কেনাবেচায়। 

কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবার বিষমুক্ত হাঁড়িভাঙ্গা আমের ব্যবসা হবে আড়াইশ কোটি টাকার ওপরে। 

এ বছর নির্ধারিত সময়সীমার ১০ দিন আগেই রংপুরের বাজারে এসেছে হাঁড়িভাঙ্গা আম। আমচাষী, ব্যবসায়ী ও উদ্যোক্তারা পরিপুষ্ট ও মানসম্মত আম বাজারজাত শুরু করেছেন।

গত কয়েক বছর ধরে পুরো অঞ্চলকে সমৃদ্ধি এনে দিয়েছে সুস্বাদু, মিষ্টি ও রসালো এই ফল। এর কদর এখন দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। হাটবাজার থেকে ফুটপাত, সব জায়গায় চলছে আম কেনাবেচা।

আম ব্যবসায় জড়িয়ে কর্মসংস্থান হয়েছে এখানকার অনেক যুবকের। অনেকে আবার উদ্যোক্তা হিসেবে আমের বাজার সম্প্রসারণ ও চাষাবাদ বাড়ানোর কাজ করছেন। 

আমচাষীরা জানান, এবার প্রতি একর বাগান থেকে দেড় লাখ টাকার আম বিক্রি হচ্ছে। 

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল বলেন, আবহাওয়া ভালো থাকায় এই আম বিক্রি করে এবার আড়াইশ কোটি টাকার কেনাবেচা হবে বলে আশা করা হচ্ছে। 

এবছর জেলায় হাড়িভাঙ্গা আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, প্রায় ৩০ হাজার মেট্রিকটন।

একাত্তর/এসজে

রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
টানা তিনদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে জামালপুরের দিঘলবাইদ বিলের দুই হাজার বিঘা জমির কাঁচা পাকা ধান। অন্যদিকে, রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের ধারাকোল বিলে কয়েকশ একর ধান তলিয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। 
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তরুণদের মধ্যে এখন এক নতুন রোমাঞ্চের নাম মিনহাজুল ইসলাম রিশাদ। সাধারণ দুই চাকার সাইকেলটি তাঁর হাতে পড়লেই যেন হয়ে ওঠে এক জাদুর কাঠি। কখনও সামনের চাকা উঁচিয়ে ‘হুইলি’,...
রংপুরে ট্রাকের ধাক্কায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদকে বহনকারী মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এতে ওই গাড়িতে থাকা এমপি মুজাহিদসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর