নববধূর সামনে ট্রাক চাপায় নিহত বর

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০২:২৪ পিএম

নারায়ণগঞ্জে একই দিন দুটি আলদা সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। তার মধ্যে অটোরিকশায় করে ঘুরতে বের হওয়া এক নবদম্পতিকে ট্রাকের ধাক্কায় নববধূর সামনে বর ট্রাক চাপায় নিহত হয়েছেন। অপরজন প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছেন।

রোববার দুপুর ও রাতে জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলায় আলাদা এ সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জে জিহাদ। তিনি জামালপুর জেলার আব্দুর রাজ্জাকের ছেলে এবং আদমজী ইপিজেডের একটি গার্মেন্টেসের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। অপর নিহতের নাম আলমগীর। তিনি বাবুরাইল বৌ-বাজারে একটি মিষ্টির দোকানের ম্যানেজার ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে জিহাদ বিয়ে করে। রোববার রাতে নববধূকে নিয়ে অটোরিকশায় ঘুরতে বের হন। তারা গোদনাইল এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে জিহাদ ছিটকে রাস্তায় পড়ে যান। সময় ওই ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে আনা হলে তার ‍মৃত্যু হয়। 

আরও পড়ুন: পানির দরে ছাগলের চামড়া, মৌসুমি ব্যবসায়ীদের মাথায় হাত

অপরদিকে একইদিন দুপুরে বাবুরাইল বৌ-বাজার এলাকায় প্রাইভেটকারের চাপায় আইডিয়াল মিষ্টান্ন ভাণ্ডারের ম্যানেজার আলমগীর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে দুটি মরদেহে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 


একাত্তর/এসি

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর